ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই

বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ আব্দুল মান্নান মাস্টার আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ জানুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমের মৃত্যুতে বানারীপাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ পুত্র ও বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি শোকবার্তা প্রকাশ করেন।

আব্দুল মান্নান মাস্টার ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকেননি; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাও দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীকে। তাঁর জ্ঞান, নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্নেহশীল আচরণ ছাত্রদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এই গুণী শিক্ষকের বিদায়ে শিক্ষাঙ্গনসহ পুরো বানারীপাড়া যেন একজন অভিভাবককে হারালো। শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মতে, তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আজ বুধবার বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই

আপডেট : ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬