ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রাজধানীতে ১৫তম চাঁপাই উৎসব-২০২৬ শনিবার

শেকড়ের টানে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাই উৎসব-২০২৬।

শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৫তম এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ঢাকায় বসবাসরত জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবারের উৎসবে সভাপতিত্ব করবেন—রাজউক-এর প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ও সমিতির উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), যিনি জেলার একজন কৃতী সন্তান হিসেবে উৎসবের গৌরব বৃদ্ধি করবেন।

জানা গেছে, উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঐতিহ্যবাহী গম্ভীরা : নানা-নাতির রসাত্মক ও সমসাময়িক গম্ভীরা গান; আরো থাকছে আঞ্চলিক খানা-পিনা: স্টলে থাকছে চাঁপাইয়ের বিখ্যাত ‘কালাই রুটি’ ও মাসকলাইয়ের ডাল। এছাড়াও জেলার গুণিজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ঢাকার ব্যস্ত জীবনের মাঝে চাঁপাইনবাবগঞ্জের জেলার মানুষগুলো যেন একদিনের জন্য হলেও নিজেদের সংস্কৃতিতে হারিয়ে যেতে পারে। এই উৎসব আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকার রাখবে’—বলে উল্লেখ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রাজধানীতে ১৫তম চাঁপাই উৎসব-২০২৬ শনিবার

আপডেট : ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬