ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নতুন কাঠামো ও ডিইউ অধিভুক্তির বিরুদ্ধে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকদের মানববন্ধন

সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার ও ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক মো. হাবিবুল্লাহ হালদার।

বক্তারা বলেন, প্রস্তাবিত নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোর স্বকীয়তা, স্বাধীন প্রশাসনিক কাঠামো এবং দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হওয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ বৃদ্ধি এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে বলে তারা মন্তব্য করেন। শিক্ষকরা আরও বলেন, এ কাঠামো সার্বিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং গণশিক্ষা বিস্তার বাধাগ্রস্ত হবে। তাই তারা দ্রুত প্রস্তাবিত কাঠামো পুনর্বিবেচনা করে বিদ্যমান কাঠামো বহাল রাখার দাবি জানান।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নতুন কাঠামো ও ডিইউ অধিভুক্তির বিরুদ্ধে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫