আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারস্ত আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত আয়শা-মনোয়ারা মহিলা দাখিল মাদ্রাসা ও মনোয়ারা-গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার হল পরিদর্শন করেন শিক্ষা ট্রাস্টের সচিব ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আজম আলী।
এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুস সালাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল আহমদসহ কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের সচিব মোহাম্মদ মাসুক আহমদ জানান,
আয়শা-মনোয়ারা মহিলা দাখিল মাদ্রাসার পাঁচ তলা ফাউন্ডেশন বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রম চলছে একই সাথে মাদ্রাসার নির্মাণাধীন ওয়াসব্লকের অবশিষ্ট কাজ দ্রুত সমাপ্তির জন্য দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কর্তৃপক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছেন।
বার্ষিক পরীক্ষার ফলাফল ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানান প্রধান শিক্ষকদ্বয়।

নিজস্ব প্রতিবেদকঃ 



















