ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

বানারীপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্ভোধন

বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সকল স্কুলের ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগো পতি রায়, ইউআরসি ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন, নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি ও ঠিকাদার কাজী কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সরকারি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, উপজেলা ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক সাইফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বায়েজিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের প্রসারিত পরিকল্পনা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত চলবে। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে। বানারীপাড়ায় উপজেলার ১৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।

বিষয়টি উপজেলার সর্বস্তরের জনসাধারণের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন ধর্মী উদ্যোগে সুশীল সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

জনপ্রিয়

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

বানারীপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্ভোধন

আপডেট : ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫