ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

অপরের ওপর নির্ভর না করে তরুণদের আত্মশক্তিকে জাগ্রত করতে হবে – আলোচনা সভায় বক্তারা

পিরোজপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা হয়।

সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ এবং শিক্ষার্থীরা।

প্রধান অতিথি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা পরিহার করে আত্মশক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলেই উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, চারপাশের সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ।

উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী বলেন, তারুণ্যের আবেগ, উদ্যম ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগাতে হবে। ধৈর্য, সহনশীলতা ও বৈশ্বিক জ্ঞানচর্চার মাধ্যমে তরুণরাই দেশের অগ্রগতির পথ সঠিকভাবে পরিচালনা করতে পারে।

জনপ্রিয়

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

অপরের ওপর নির্ভর না করে তরুণদের আত্মশক্তিকে জাগ্রত করতে হবে – আলোচনা সভায় বক্তারা

আপডেট : ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫