ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আফরোজা তুলি, মো. মুঈন উদ্দীন মানজুর আজিজ, রাকিব আহমেদ, ফিরোজ আহমেদসহ অনেকে বক্তব্য দেন।

ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারি রেদোয়ানুল ইসলামও একাত্মতা জানান। বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসে ন্যাক্কারজনক ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনার পরও কলেজ প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার সকালে মুখোশধারী এক যুবক কলেজের একটি কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। তার সহকারী পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর রাতে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

থানার ওসি রবিউল ইসলাম জানান, জিডির ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। ভাইরাল ভিডিওর ভাঙচুরকারী যুবককে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পরদিন তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। ভিডিও ধারণকারীসহ অন্যদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫