ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

অবশেষে বরিশাল বোর্ডে এইচএসসির পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল ১৯ শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ১৯ জন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেছেন ১০ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৮৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এতে আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এতে আবেদন করেছেন ৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ১৭ হাজার ৪৮৯টি। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট চ্যালেঞ্জ করা হয়েছে ৪২ হাজার ৪৪টি খাতা। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৪৬ হাজার ১৪৮টি খাতা।

সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৩ হাজার ৮২০টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৯ হাজার ২৯৭টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩০ হাজার ৭৩৬ টি খাতা।

অন্যদিকে বিএম-ভোকেশনালে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৫ হাজার ৩৭৮টি খাতা। আর আলিমে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন সাত হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৪ হাজার ৭৩৩টি খাতা।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

অবশেষে বরিশাল বোর্ডে এইচএসসির পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল ১৯ শিক্ষার্থী

আপডেট : ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫