ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান

টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগারের পক্ষ থেকে তিন জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (০৭ নভেম্বর) সকালে ” মমতালয়” এ  আয়োজিত গ্রন্থাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার মগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা আইচ, কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিঞা এবং এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক মো. মিজানুর রহমান।

গ্রন্থাগার পরিচালনা পরিষদের আহবায়ক চৌধুরী মমতা মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাকলী মজুমদার পপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ তপন কুমার বর্ধন। মুখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা হিতৈষী মো. সেকান্দর আলী সিকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. হাবিবুল বাশার তারেক, সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার ভৌমিক, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন, ডা. গনেশ চন্দ্র সাহা প্রমুখ।

উল্লেখ্য যে, প্রয়াত শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার ১৯৪৮ সালের ০৭ নভেম্বর  উপজেলার এলেঙ্গা পৌরশহরের মশাজান গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন শিক্ষা,সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।  তার মৃত্যুর পর ২০২৩ সালে তার একমাত্র পুত্র ছড়াকার, কলেজ শিক্ষক ও সাংবাদিক কাশীনাথ মজুমদার পিংকু বাবার স্মরণে এ গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন।

জনপ্রিয়

আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬

টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান

আপডেট : ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫