“মরহুম এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট” এর ৯৬তম সভা গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
“ আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট “ এর উদ্যোগে স্কুল ও মাদরাসার ৮ম শ্রেণির ২৫ তম জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং ১৫তম মরহুমা আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা সিলেটের দক্ষিন সুরমা নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট সিটি করপোরেশন। ১৪তম মরহুম আম্বর আলী ও সফিনা বিবি ৪র্থ শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা দক্ষিণ সুরমার ধরগাঁও, জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত শ্রেণি ভিত্তিক পরীক্ষাসমূহ আগামী ১৫ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা, প্রবাসি পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে ২০০১ সালে নিজের মরহুম মা-বাবার নামে প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা চালু করেন। পর্যায়ক্রমে তাঁর পরলোকগত বড় বোন আয়শা খানমের নামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও প্রয়াত দাদা-দাদীর নামে মরহুম আম্বর আলী ও সফিনা বিবি ৪র্থ শ্রেণির মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা চালু করেন। তাঁর মা-বাবার নামে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট ও চালু করেন। এ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
শিক্ষা ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি মকব্বির আলীর সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ মাসুক আহমদ (মাস্টার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম ইসরাঈল আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সচিব আবুল কালাম, অতিরিক্ত সচিব মাসুদ আলম, নির্বাহী সদস্য নাজিমউদ্দীন ও সোহেল আহমদ।
সভায় ২০২৫ সালের ৩টি বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য বিভিন্ন সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় এবং সকল শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।

নিজস্ব প্রতিবেদকঃ 



















