ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ক্যান্টিন ও কল্যাণ ক্লাব উদ্বোধন

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলেন অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন।

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত “ক্যান্টিন ও ছাত্র–কর্মচারী কল্যাণ ক্লাব” উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ও ক্যান্টিন কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. নেসার উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক গোবিন্দ মল্লিক, সহকারী অধ্যাপক ইমদাদুল হক ও অধ্যাপক আব্দুল ওদুদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, মো. শাজাহান হাওলাদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. বখতিয়ার হোসেন, বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ, অধ্যাপক হায়দার আলীসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।

অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন তার বক্তব্যে বলেন, “ক্যান্টিনে সর্বদা স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও রুচিসম্মত খাবার ন্যায্য মূল্যে পরিবেশন করা হবে। শিক্ষার্থী ও কর্মচারীরা এখানে একসঙ্গে সময় কাটাবে, আলোচনা করবে—যা মেধা বিকাশ ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলবে।”

তিনি আরও জানান, কলেজ কর্তৃপক্ষ নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশন এবং মাসিক “ফ্রি খাওয়ার” আয়োজনের উদ্যোগ নেবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন—এই ক্যান্টিন কলেজ ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে।

জনপ্রিয়

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী

মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ক্যান্টিন ও কল্যাণ ক্লাব উদ্বোধন

আপডেট : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫