ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

মোরেলগঞ্জে ‘ফিউচার ন্যাশন’ টিমের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

তৃণমূল পর্যায়ের যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘Future Nation Team’।

রোববার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই টিমের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে UNDP, BIDA এবং Grameenphone-এর সহযোগিতায়, কলেজ কর্তৃপক্ষের আয়োজনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছবীর আহমদ আখন্দ, সাবেক শিক্ষক মোঃ আব্দুল গফফার হাওলাদার, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ নেছার উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, বাংলা বিভাগের শিক্ষক প্রবীর কুমার দেবনাথ, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, মোঃ এমদাদুল হাওলাদার, মোঃ আবুল কালাম ফকির, জাকির হোসেন রিয়াজ, শাজাহান হাওলাদার, বেদান্ত হালদার, ও বখতিয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এবং ফিউচার ন্যাশন টিমের প্রধান গাইড এইচ. এম. জসিম উদ্দিন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফিউচার ন্যাশন টিমের পাঁচজন কলেজ অ্যাম্বাসেডরের হাতে পরিচয়পত্র ও টি-শার্ট তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, “Future Nation” উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোক্তা প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক প্রজেক্টে অংশ নিয়ে নিজেদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে পারবে।দদদদ

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

মোরেলগঞ্জে ‘ফিউচার ন্যাশন’ টিমের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

আপডেট : ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫