ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কুরআন অবমাননার অভিযোগে পিরোজপুরে মানববন্ধন

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র আল-কুরআন অবমাননার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মো. ইয়াহিয়া হাওলাদার, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলামিন হোসাইন, বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমানসহ স্থানীয় উলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বক্তারা বলেন, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কুরআনের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কুরআন অবমাননার অভিযোগে পিরোজপুরে মানববন্ধন

আপডেট : ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫