ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

ফিটনেসহীন বাস ও ধোলাইখালের অবৈধ দখল—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কাছে আবেদন

  • মোঃ আনজার শাহ
  • আপডেট : ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ ভিউ

রাজধানীতে ফিটনেসহীন বাসের চলাচল এবং ধোলাইখাল এলাকায় অবৈধ দখলদার ব্যবসা বন্ধের দাবিতে ঢাকা জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ফিটনেসহীন বাস চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে ধোলাইখাল এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার ফলে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, যা নগর ব্যবস্থাপনার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তারা অভিযোগ করেন, কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাস্তা অবরোধ করে অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। অথচ বিষয়টি প্রশাসনের প্রত্যক্ষ নজরদারির মধ্যেই ঘটছে। শিক্ষার্থীরা আশ্চর্য প্রকাশ করে বলেন, এতদিনেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।

এ অবস্থায় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের নিকট দুটি দাবি উত্থাপন করেন—

১. চলাচলরত সকল বাসের ফিটনেস পরীক্ষা নিশ্চিত করা।
২. ধোলাইখাল এলাকায় দখলকৃত ব্যবসায়ীদের কাগজপত্র ও আইনগত বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

শিক্ষার্থীরা বিশ্বাস প্রকাশ করেন, জেলা প্রশাসকের প্রজ্ঞাময় হস্তক্ষেপে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নাগরিক চলাচল আরো নিরাপদ হবে।

আবেদনে স্বাক্ষর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহিম রতী (B220201084), মুশফিকুর রহমান (3201204072), আব্দুর রহমান (B220204059, B230204023, B230204070) প্রমুখ।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

ফিটনেসহীন বাস ও ধোলাইখালের অবৈধ দখল—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কাছে আবেদন

আপডেট : ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫