ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে ১০টি রিপার, ১০টি পাওয়ার স্প্রেয়ার ও ৫টি রাইস ট্রান্সপ্লান্টার হস্তান্তর করা হয়েছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদুল হক এবং স্থানীয় সাংবাদিক কর্মীরা।

বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে সময়, খরচ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ফসল উৎপাদনও বাড়বে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, যন্ত্রগুলো কোনোভাবেই বিক্রি বা অপব্যবহার করা যাবে না। যদি কেউ এ ধরনের অনিয়মে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জানান, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে কৃষিতে প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে এবং কৃষকরা লাভবান হবেন।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

আপডেট : ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫