ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫”। শনিবার (৩০ আগস্ট) সকালে বারইখালী স্টিল ব্রিজ সংলগ্ন মোরেলগঞ্জ মডেল একাডেমি প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি শুরু হয়।

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল“মোবাইল ফোন কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষার অন্তরায়।”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। কেউ মোবাইল ফোনকে আধুনিক শিক্ষার সহায়ক হিসেবে ব্যাখ্যা করলেও, অধিকাংশের মতে এর অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং সুশিক্ষার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল গফফার হাওলাদার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইকন একাডেমির প্রতিষ্ঠাতা মীর মোঃ মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম এবং বাগেরহাট-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদ ব্যক্তিরা।

বিচারকের দায়িত্ব পালন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন এবং ঢাকা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক এসএম মহিদুল ইসলাম। প্রতিযোগিতার মডারেটর ছিলেন বিশিষ্ট বিতার্কিক মোঃ মেজবাহ উদ্দিন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের নেতা লাবন্য রয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন—এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী মনোভাব, আত্মবিশ্বাস ও সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বাড়ায়। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা তৈরিতেও প্রতিযোগিতাটি সময়োপযোগী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকরা সংস্থার পরিচালক ও সাহিত্যিক এইচ এম সাখাওয়াত হোসেন, সরকারি এস এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছগির আহমেদ, ড. মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের কো-অর্ডিনেটর মোঃ আবু সালেহ, পৌর যুবদল আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পলাশ,জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক মোরেলগঞ্জ মডেল একাডেমির পক্ষ থেকে জানানো হয়— শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ নাহিদ মাহামুদ রুবেল।

শেষ পর্যন্ত ছোট্ট শিক্ষার্থীদের যুক্তি, বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের ঝলকানিতে প্রমাণ মিলেছে, আগামী প্রজন্মই গড়ে তুলবে আলোকিত বাংলাদেশ।

জনপ্রিয়

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী

মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত

আপডেট : ১২:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫