সরকারি নিয়ম অমান্য করে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করায় বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
গত ১০ আগস্ট উজ্জীবন মানব উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠনের আয়োজনে ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করে। বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন আলমুহিত ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন অংশগ্রহণ করান এই মর্মে উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক কারণ দর্শানো নোটিশ দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার জয় শ্রী কর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মানববন্ধনের ব্যাপারটি আমরা নিশ্চিত হয়েছি এবং উভয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের স্ব শরীরে হাজির হয়ে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।

এ বিষয় নিয়ে বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন আল মুহিত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা আমার মাদ্রাসার কোন শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেনি আর যদি কোন শিক্ষার্থী অংশগ্রহণ করেও থাকে তারা মাদ্রাসায় অনুপস্থিত ছিল এবং মানববন্ধনটি শ্রেণি কার্যক্রম শুরু করার আগেই হয়েছে।

এদিকে মানববন্ধনের বিষয়ে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলমগীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা অন্য কোন শিক্ষক আমাকে বিষয়টি জানায়নি এটা তারা তাদের মনগড়া মতে করেছে।
এ ব্যাপারে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সুমন সরদার নামে এক ব্যক্তি ছাত্রীদের মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধার কথা বলে অনুরোধ করেন তাই শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছি পরে জানতে পারি যে বিষয়টি মিথ্যা ছিল এবং সুমন সরদার এসে পরবর্তীতে ক্ষমা চেয়ে গেছে।
কারণ দর্শানো নোটিশ এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি স্ব শরীরে উপস্থিত হয়ে জবাব দিয়ে আসবো অন্য কোন প্রশ্নের জবাব দিতে চাই না ।
এদিকে জনোমনে প্রশ্ন রয়েছে সুমন সরদার এর কথায় তিনি বিদ্যালয়ের ছাত্রীদের মানববন্ধনের অংশগ্রহণ করিয়েছেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার বিষয়টি রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত হয়ে করতে পারতেন। এটি নিঃসন্দেহে তার দায়িত্বের অবহেলা এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা কোনভাবেই কাম্য নয় এবং কোনভাবেই একটি বিদ্যালয়ের ওপরে কোন রাজনৈতিক প্রভাব বিস্তার করতে না পারে তার বোঝা উচিত ছিল।
এ ব্যাপারে থানা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। এই বিষয়টি উদ্দেশ্যে প্রণোদিতভাবে করানো হয়েছে। আমি কেন বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে মানববন্ধন করাতে যাবো এটি একটি ভিত্তিহীন মানববন্ধন কারণ পৌরসভার রাস্তাঘাটসহ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তবে মানববন্ধনের ব্যাপারটি আমি শুনেছি এবং পরবর্তীতে খবর নিয়ে দলের নির্দেশ ও আইনশৃঙ্খলা ভঙ্গ করায় রাজীব চোকদার ও সুমন সরদার নামে দুজনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বানারীপাড়া পৌরসভার রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কারা মানববন্ধন করিয়েছেন বা করেছেন তারা কেউই বানারীপাড়া পৌরসভার বাসিন্দা নয় এর থেকেই প্রমাণিত হয় যে এটি উদ্দেশ্য প্রণোদিত করানো হয়েছে এই মানববন্ধনে পৌরবাসীর অংশগ্রহণ দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদকঃ 



















