ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

এ বছর বরিশাল বিভাগে ১ লাখ ৮০ হাজার চামড়া সংরক্ষণ হয়েছে

এ বছর বরিশাল বিভাগের ৬ জেলার মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমে কোরবানির ১ লাখ ৮০ হাজার ৫১৮টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

এর মধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৬৯৩টি এবং ছাগলের চামড়ার সংখ্যা ১৩ হাজার ৮২৫টি।

বরিশাল বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

বিভাগটির জেলাগুলোর মধ্যে বরিশালের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩৪ হাজার ২৩২টি গরু ও মহিষ এবং ৫ হাজার ২১০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ২০ হাজার ১৮৯টি গরু ও মহিষ এবং ১ হাজার ৬৫৭টি ছাগলের চামড়া। জেলাটিতে গরু ও মহিষের ৫৪ হাজার ৪২১টি এবং ছাগলের ৬ হাজার ৮৬৭টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।

ঝালকাঠির বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩ হাজার ৭৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ৭৭০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। আর মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৭ হাজার ৭৫২টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৪১টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার ৪৯৭টি গরু ও মহিষ এবং ১ হাজার ৮১১টি
ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

পিরোজপুরের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৭ হাজার ৮০০টি গরু ও মহিষ এবং ৩৫০ ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ১৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৭টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১৬ হাজার ৯৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৮৭টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

বরগুনার বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৪ হাজার ৩৫৮টি গরু ও মহিষ এবং ৪৯৯টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৬ হাজার ৬৪২টি গরু ও মহিষ এবং ৯৫৬টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার গরু ও মহিষ এবং ১ হাজার ৪৫৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

ভোলার বিভিন্ন আড়ত, ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ১৭ হাজার ২০০ গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ১৮ হাজার ৫৪৪টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩০০ ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৫ হাজার ৭৪৪টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৩০০টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

পটুয়াখালীর বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ২৭ হাজার ১৪৯টি গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ৮৯৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৭ হাজার ৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

এ বছর বরিশাল বিভাগে ১ লাখ ৮০ হাজার চামড়া সংরক্ষণ হয়েছে

আপডেট : ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫