ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলো

এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙে নতুন করে প্রথম ও পঞ্চম রেকর্ড গড়লো পরপর দুই দিন।

পদ্মা সেতু চালুর পর থেকে ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রায় গত ৫ জুন ও ৬ জুন পরপর দুই দিন ছিল সেতুর টোল আদায়ে যথাক্রমে সর্বোচ্চ প্রথম ও পঞ্চম রেকর্ড। ঈদের আগ মুহূর্তে ৫ জুন ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পারাপারের গাড়ির সংখ্যা হয়েছে ৫২ হাজার ৪৮৭টি। এটি পদ্মা সেতুর ইতিহাসে সর্বোচ্চ যানবাহন পারাপার। এতে ওইদিন টোল রাজস্বে আয় হয়েছে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। যা পদ্মা সেতুর টোল আদায়ে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এর পরদিনই ৬ জুন ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পারাপারের গাড়ির সংখ্যা হয়েছে ৪০ হাজার ১১৮টি। এ দিন টোল রাজস্বে আয় হয়েছে চার কোটি ৪৭ লাখ ৯৪ হাজার তিন শ’ টাকা। যা পদ্মা সেতুর ইতিহাসে টোল আদায়ে সর্বোচ্চ পঞ্চম রেকর্ড বলে জানা গেছে।

শনিবার (৭ জুন) ঈদের দিন সন্ধ্যায় গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।

সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের আগের রেকর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ জুন সেতু চালু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল। ওই দিন মোট ৪৫ হাজার ২০৪টি যানবাহন থেকে চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। একই বছরের ১৪ জুন দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৪৪ হাজার ৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। অন্যদিকে ২০২৩ সালের ২৭ জুন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এদিন টোল আদায় হয়েছিল চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা ছিল তৃতীয় সর্বোচ্চ টোল।

এদিকে ঈদযাত্রার শেষদিন ৬ জুন ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ৪০ হাজার ১১৮টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে চার কোটি ৪৭ লাখ ৯৪ হাজার তিন শ’ টাকা। সেতুর টোল আদায়ে এ পর্যন্ত এটি নতুন করে পঞ্চম রেকর্ড গড়ে। তবে পদ্মা সেতুর চালুর পর এ পর্যন্ত ৫ জুন টোল আদায়ের আগের সব রেকর্ড ভেঙে প্রথম সর্বোচ্চ রেকর্ড গড়ে। এতে করে এবারের ঈদযাত্রায় সেতুতে টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙে নতুন করে প্রথম ও পঞ্চম রেকর্ড গড়ে পরপর দুই দিন।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলো

আপডেট : ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫