ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

বানারীপাড়ায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান

বরিশালে বানারীপাড়ায় পৌর প্রশাসনের উদ্যোগে শত বছরের পুরনো খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

শনিবার (২৪ মে) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রবেশদ্বারের আবর্জনায় ভাড়াট হওয়া খালটিকে পরিষ্কার করা ও প্রাণ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এমন ভিন্ন ধারায় কাজটি জরুরি ভিত্তিতে হাতে নেন পৌরসভা।

নতুন মাত্রার এই কাজটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ বাইজিদুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার, সহকারি প্রকৌশলী মোহাম্মদ মহসিন রেজা, উপজেলা ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ।

বক্তব্য দানকালে পৌর প্রশাসক মোঃ বাইজিদুর রহমান বলেন, পৌর শহরের বেশিরভাগ খালই ভরাট হয়ে গেছে। আমরা উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এই খালগুলোকে আবার পুনরায় প্রাণ ফিরিয়ে দেব। তবে বেশ কিছুদিন আগে পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার একসময়ের গুরুত্বপূর্ণ খালটি মৃতপ্রায়। তাই আমরা উপজেলার গুরুত্বপূর্ণ খালটির পরিষ্কার অভিযান শুরু করেছি এবং পরবর্তীতে প্রত্যেকটি খালকে অভিযানের আওতায় নিয়ে আসবো।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

বানারীপাড়ায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান

আপডেট : ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫