ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরে ১০ লাখ চিংড়ি মাছের রেনু পোনা জব্দ

পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার (১৭ মে) ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ রেনুপোনা জব্দ করেন এবং পোনা বহনকারী ২১টি মোটরসাইকেল আটক করা হয়।

পোনা বহনকারী ২১টি মোটরসাইকেলে তারা ৮৮টি ড্রামে ভরে রেনুপোনাগুলো বরগুনা জেলার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিল। রেনুপোনা ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মোঃ সেলিম খানকে (৪৮) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।

এ সময় জব্দকৃত রেনুপোনাগুলো কচাঁ নদীতে অবমুক্ত করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার জানান, অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে রেনুপোনা বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে একটি চক্র পিরোজপুর জেলার উপর থেকে চিংড়ি মাছের রেনু পোনা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোরসহ করেকটি জেলায় পাচার করে আসছে। এ চক্রর মধ্যে পাথরঘাটা উপজেলার কয়েকজন নাম শোনা যায়। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে পিরোজপুরে স্থানীয় এক বিএনপি নেতার ছেলে ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার নাম শোনা যায়। এর আগে এ চক্রের নেতৃত্ব দিয়েছে পৌর যুবলীগের এক নেতা।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

পিরোজপুরে ১০ লাখ চিংড়ি মাছের রেনু পোনা জব্দ

আপডেট : ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫