ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

পিরোজপুরে ইসলামী ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদনের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ মানববন্ধন করেন।

এ সময় তারা প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদ-উল আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দেওয়া, প্রকল্পের গ্রেডভূক্ত জনবলকে রাজস্বভূক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রীয়ভাবে স্থানান্তর করা, কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করা, শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজন হারে বৃদ্ধি করার ৫ টি দফা দাবি করেন।

ইসলামিক ফাউন্ডেশনের জেলা ফিল্ড অফিসার রেজা মো. মহসিন বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আলেমদেরকে রমজানের সময় মাঠে নামিয়েছেন, এরপরে প্রচন্ড রোদের ভেতরে আজকে আলেম-ওলামাসহ বিভিন্ন স্তরের মা-বোনেরা তাদের সন্তান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের বকেয়া বেতন কোরবানির আগে বোনাসসহ পরিষদ করতে হবে। না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দিব। দরকার হলে ঢাকায় রাজপথ অবরুদ্ধ করব।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. মিরাজ মোল্লা, জেলা ফিল্ড অফিসার রেজা মো. মোহসীন, মঠবাড়িয়া ফিল্ড সুপারভাইজার মো. ওমর ফারুক, ইন্দুরকানী মডেল কেয়ারটেকার মো. আব্দুল জলিল, নেছারাবাদ উপজেলার কেন্দ্র শিক্ষক আরাফাত রহমান প্রমুখ।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

পিরোজপুরে ইসলামী ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদনের দাবীতে মানববন্ধন

আপডেট : ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫