ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

সড়কে শৃঙ্খলা আনা ও বাস ভাড়া কমানোর দাবীতে পিরোপজপুরে সংবাদ সম্মেলন

শহরের যানজট দূরীকরণ, দূর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবীতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি পিরোজপুর।

শুক্রবার (১৬ মে) সকালে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে যাত্রী কল্যাণ সমিতির আহ্বায়ক মাইনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে যৌক্তিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন অত্যাধিক ভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োাজন বলে জানান তিনি। এছাড়াও সকল রুটে চলাচলরত বাসে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে দাবী করা হয়। সমিতির এ দাবীগুলো বাস্তবায়নের জন্য স্মারকলিপি আকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো: নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্য সচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন প্রমুখ।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

সড়কে শৃঙ্খলা আনা ও বাস ভাড়া কমানোর দাবীতে পিরোপজপুরে সংবাদ সম্মেলন

আপডেট : ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫