ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১২০ হলে পর্দা কাঁপাচ্ছে শাকিবের ‘বরবাদ’

বর্তমানে ঢালিউডের (ঢাকা) শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারা দেশের ১২০টি হলে একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে দাপটের সঙ্গে চলছে ছবিটি। বড় বাজেট আর আয়োজনের এই ছবিটির নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও চলছে ছবিটির রমরমা ব্যবসা।

দেখা গেছে, দর্শকের চাপে হিমশিম খেতে হচ্ছে হল মালিকদের। এদিকে গতকাল শুধু মাল্টিপ্লেক্সেই ‘বরবাদ’-এর ৬৬টি শো প্রদর্শিত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা হৃদয়। তাঁর ভাষ্য, “দেশের সব মাল্টিপ্লেক্সে আজ ‘বরবাদ’-এর শো এখন পর্যন্ত ৬৬টি।

সব কটি হাউসফুল। শো চলবে মধ্যরাতেও। অনেকে টিকিট না পেয়ে হতাশ হচ্ছে!

বরাবরই ঈদের ছবিতে চাঙ্গা হয় সিনেমা হলগুলো। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ‘বরবাদ’ ঘিরে দর্শকের আগ্রহ এতটাই বেশি যে কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে ছবিটির লেট নাইট শো-ও (মধ্যরাতের প্রদর্শনী) চলছে। এছাড়া হলগুলোতে টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হলেও দর্শক ভিড় করছে, ছবি দেখছে। বেশির ভাগ দর্শকের কাছ থেকে মিলছেও ইতিবাচক প্রতিক্রিয়া। ফলে ক্রমেই ছবিটির আবেদন বাড়ছে।

প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘বরবাদ’। এতে শাকিব খানের নায়িকা ওপার বাংলার (কলকাতার) ইধিকা পাল। যিনি এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ হয়েছিলেন।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ছবিটিতে আরো অভিনয় করেছেন- মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, পশ্চিমবঙ্গের যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

১২০ হলে পর্দা কাঁপাচ্ছে শাকিবের ‘বরবাদ’

আপডেট : ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫