ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

হত দরিদ্রদের মধ্যে “গ্রেটার কামাল বাজার ডেভেলফমেন্ট ট্রাষ্ট ইউ.কে” -এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

“বৃহত্তর কামাল বাজার এলাকার হত দরিদ্রদের জন্য এক আলোক বর্তিকা GKBDT-U.K”

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” -এই কালজয়ী বাণীর মধ্যে দিয়ে ব্রিটেনে বসবাসরত বৃহত্তর কামাল বাজার এলাকার অধিবাসীদের নিয়ে ১২ জুলাই, ২০১৬ সালে গঠিত হয় GKBDT-U.K। প্রতিষ্ঠিত হওয়ার পর, রহিমপুর গ্রামে সংগঠিত অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যাক্তিদের ও লালটেকের জঠিল রোগে আক্রান্ত তৌহিদের আর্থিক অনুদানের মধ্য দিয়ে দেশে তাদের কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দীর্ঘ নয় বছরে ট্রাষ্ট প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বিভিন্ন ভাবে অনুদান প্রদান করেছে। এ ট্রাষ্ট বৃহত্তর কামাল বাজারের আর্ত-পীড়িত মানুষের পাশে সহযোগিতার হাত প্রসারিত করে চলেছে। বন্যা, দূর্যোগ, মহামারীতে সবসময় দুঃখী মানুষের পাশে থেকে সাহস যুগিয়ে যাচ্ছে ট্রাষ্ট। চিকিৎসা সহায়তা, গরিব অসহায় পরিবারের মেয়েদের বিবাহে আর্থিক সাহায্য, শিক্ষা ও খেলাধুলায় অসামান্য অবদান রাখছে ইউ.কে ট্রাষ্ট।

গত মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) দুপুরে কামাল বাজারস্ত আয়েশা-মনোয়ারা মহিলা দাখিল মাদরাসার হল রুমে ট্রাষ্টের পক্ষ থেকে এবং গ্রেটার কামাল বাজার স্পোটর্স একাডেমি এর সার্বিক ব্যাবস্থাপনায় প্রায় তিনশত গরীব অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার (নগদ টাকা) বিতরণ করা হয়।

গ্রেটার কামাল বাজার স্পোটর্স একাডেমি এর সভাপতি সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্টের সেক্রেটারী জেনারেল বখতিয়ার খাঁন।

গ্রেটার কামাল বাজার স্পোটর্স একাডেমির সাংগঠনিক সম্পাদক ও হাজী হামিদ আলী সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রেটার কামাল বাজার স্পোটর্স একাডেমির সাধারণ সম্পাদক মকব্বির আলী, সহ-সভাপতি মুহিবুর রহমান, যুগ্ম-সম্পাদক আজম আলী, অর্থ-সম্পাদক আব্দুর রকিব, ক্রীড়া-সম্পাদক এনামুল হক মাক্কু, অফিস সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আব্দুর রব। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আয়শা মনোয়ারা মহিলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সালাম।

সুবিধাভোগী ব্যাক্তিরা অনুদান গ্রহন করে অত্যান্ত খুশী হন এবং বলেন, আমরা প্রতি বছর ঈদে এই অনুদান গুলো পেয়ে থাকি। বন্যার সময় ও আমরা আর্থিক সাহায্য পেয়েছি। যারা বিলেতে থেকে কঠোর পরিশ্রম করে আমাদের জন্য একাজ গুলো করে যাচ্ছেন আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন এবং তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। বিশেষ করে এই ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন জনাব এমদাদুর রহমান, সকল ট্রাষ্টি, সাধারণ সদস্য এবং দেশে গ্রেটার কামাল বাজার স্পোটর্স একাডেমির সকল কর্মকর্তাকে এ ধরনের মহতি কাজের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

হত দরিদ্রদের মধ্যে “গ্রেটার কামাল বাজার ডেভেলফমেন্ট ট্রাষ্ট ইউ.কে” -এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

আপডেট : ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫