পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় মোরেলগঞ্জ স্টিল ব্রিজ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ আয়োজনে মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের শতাধিক মহিলাদলের নেত্রী উপহার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদলের সভানেত্রী মোসা. হ্যাপি আক্তার এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। এছাড়াও বক্তব্য দেন অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, পৌর মহিলাদলের নেত্রী মাহমুদা খানম, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, আফজাল জোমাদ্দার, সামাদ হোসেন ফকির, শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপি নেতা সাইফুল আমিন কিসলু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিএনপি জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ঈদ উপহার বিতরণ কর্মসূচির মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
উপহার গ্রহণকারী নারীরা বিএনপির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কাজী খায়রুজ্জামান শিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, যুগ্ম আহ্বায়ক সামাদ হোসেন ফকির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, ফকির রাসেল আল ইসলাম, আফজাল জোমাদ্দার, শ্রমিকদল উপজেলা সভাপতি মজনু মোল্লা, কৃষকদলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি বিএনপির জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রশংসিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 









