ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, নইলে সংকট বাড়বে: বিএনপি নেতা শিপন

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

শুক্রবার (১৪ মার্চ) মোরেলগঞ্জ উপজেলার ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হয়, তবে রাজনৈতিক সংকট আরও তীব্র হবে, যা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।”

তিনি আরও বলেন, “দেশে ধর্ষণ ও সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, যা বিগত সরকারের অনৈতিক শাসনের ধারাবাহিকতা। শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।”

উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, মশিউর রহমান শফিক, আফজাল জোমাদ্দার প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি নেতারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে তাগিদ দেন।

ইফতার ও দোয়া মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পঞ্চকরন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক।

জনপ্রিয়

মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, নইলে সংকট বাড়বে: বিএনপি নেতা শিপন

আপডেট : ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫