ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ

ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যুবকের বাঁধা, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উত্যক্ত যুবক আটক

নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ফরহাদ হাওলাদার নামে এক যুবকের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এসময় ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, সকালে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করি। এসময় একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড, সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিলাম। এসময় সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে এক যুবক মিছিলের ভিডিও করে এবং আমাদের বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই যুবক আমাদের জয় বাংলা স্লোগান দিতে বলে। ভিডিও করা অবস্থায় আমরা তাকে বাধা দিয়ে আটকালে আমাদের কাছ থেকে সে জোড় করে পালিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় আমরা পুনরায় তাকে সিভিল সার্জন অফিসের সামন বসে আটক করে পুলিশের হাতে তুলে দেই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আটক যুবকটি কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করে। পুলিশ এ ঘটনার সুষ্ঠ বিচার করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, পৌর শহরের খামকাঠা এলাকার মাইনুল হাওলাদারের ছেলে ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে এনেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যুবকের বাঁধা, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উত্যক্ত যুবক আটক

আপডেট : ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫