ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ

তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ বাংলাদেশ: কাজী খায়রুজ্জামান শিপন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের রাজৈর ৭ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী মাওলানা বাড়ির উদ্যোগে মরহুম কেরামত আলীর স্ত্রীর স্মরণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজৈর সিনিয়র কামিল ডিগ্রি মাদ্রাসার পাশে বড় হুজুর ও ছোট হুজুরের বাড়ির আঙিনায় আয়োজিত এই মাহফিলে স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার(১১ মার্চ) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের ২০১৮ সালের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত ও জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম, পঞ্চকরন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, প্রিন্সিপাল মাওলানা ফারুক গাজী, রাজৈর মাদ্রাসা মসজিদের পেশ ইমাম একে এম মাওলানা মাহাবুবুর রহমান, হযরত মাওলানা মহিউদ্দিন, আফজাল জোমাদ্দার, আসাদুজ্জামান মিলন, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু-সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফিলে মরহুম কেরামত আলীর স্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাঁর বড় ছেলে হযরত মাওলানা মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “তারেক রহমানের নেতৃত্বই বাংলাদেশের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও বলিষ্ঠ নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। দেশের জনগণ তাঁর ওপর আস্থাশীল, কারণ তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন।”

তিনি আরও বলেন, “দেশের চলমান সংকট নিরসনে তারেক রহমানের নেতৃত্বই একমাত্র সমাধান। বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ বাংলাদেশ: কাজী খায়রুজ্জামান শিপন

আপডেট : ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫