ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) থেকে ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত খায়রুজ্জামান শিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বমুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রীকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে পারেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ফিরতে পারেন।”পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোরেলগঞ্জের নিজ বাসভবনের নিচে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এতিম, অসহায় ও হতদরিদ্রদের সঙ্গে ইফতার করেন কাজী খায়রুজ্জামান শিপন।

ইফতারের পূর্বে অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, “আমি বাবাকে হারিয়েছি, আমিও এতিম। তাই আমি জানি, এতিমদের কষ্ট কেমন। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পাই রমজান থেকে। সংযম ও ধৈর্যের বার্তা আমাদের মানবসেবায় উদ্বুদ্ধ করে।”

এসময় তিনি চার শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করেন এবং আগামীতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

কাজী খায়রুজ্জামান শিপন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বিগত বছরের মতো এবারও রমজানজুড়ে মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আমাদের লক্ষ্য হলো—দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুঃখ-দুর্দশা লাঘবে সহযোগিতা করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ। মাহে রমজানের মহিমায় উজ্জীবিত হয়ে নেতাকর্মীরা দেশনেত্রীর মুক্তি ও সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫