সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে স্মৃতি পদক- ২০২৫ অর্জন করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে একুশে স্মৃতি সংসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মমতাজুল করিম তার হাতে এ পদক তুলে দেন।
শহিদুল হক বাবুলের এই অর্জনে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির নেতারা। এছাড়া, মোরেলগঞ্জ-শরণখোলা আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন এবং তার সহধর্মিণী, কে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোসাঃ তাহারুন জামান নিপা তাকে বিশেষ শুভেচ্ছা জানান।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় শহিদুল হক বাবুল বলেন,
“এই পদক কেবল আমার একার নয়, এটি সুন্দরবন ঘেষা মোরেলগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীর। এই স্বীকৃতি আমার সাংগঠনিক দায়িত্ব আরও বেগবান করবে। মোরেলগঞ্জ উপজেলা ও পৌরসভার তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীরাই এই গৌরবের প্রকৃত দাবিদার।”
সম্মাননা গ্রহণের পর বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির এই নেতা বলেন, “এই স্বীকৃতি শহিদুল হক বাবুল চাচার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আশা করি, আগামী দিনে তিনি দলের আদর্শ বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।”
এই গৌরবময় মুহূর্তের সঙ্গী ছিলেন- মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির ও আফজাল হোসেন জোমাদ্দার, খাওলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম কিসলুসহ আরো অনেকে।
এই সম্মাননা মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন নেতা-কর্মীরা।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 









