ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

মিরপুরে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা

রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম সাকিব (২০) ও মোঃ রুবেল (৩২)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১টা ৩০মিনিট মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। রাত আনুমানিক সাড়ে ১২টায় মিরপুর মডেল থানার সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশীর উদ্দেশে দাঁড়ানোর জন্য সংকেত দেয় টিমের পুলিশ সদস্যরা। তখন ব্যক্তি দুজন পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ ব্যক্তিদ্বয়কে আটক করে এবং তাদেরকে দৌঁড়ে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত হতে একটি পুরাতন ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিদ্বয় উক্ত ৩০ রাউন্ড গুলির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। উক্ত ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে উল্লিখিত ৩০ রাউন্ড গুলি নিজেদের হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

মিরপুরে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা

আপডেট : ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫