ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন হাইকোর্টের নির্দেশে ৩ সপ্তাহের জন্য স্থগিত, নির্বাচন স্থগিতের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

অবশেষে হাইকোর্টের আদেশে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির বাৎসরিক কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ আগামী ৩ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

গতকাল ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের জাষ্টিস মোঃ আকরাম হোসেন চৌধুরী ও জাষ্টিস কে এম রাশেদুজ্জামান রাজা এর দ্বৈব বেঞ্চে ২৪৬২/২০২৫ এর রীট পিটিশন দায়ের করেন আলী শাহ জামাল। ঐ রীটে ল’মিনিষ্ট্রি সেক্রেটারি বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং রিটার্নিং অফিসারকে বিবাদী করা হয়। আগামী ৩ সপ্তাহের জন্য এই নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে হাইকোর্টের নির্দেশে এসিসটেন্ট রেজিষ্ট্রারের স্বাক্ষরিত স্পেশাল ম্যাসেঞ্জার দ্বারা এ আদেশ পিরোজপুরে পৌছানো হয়।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার তারিখ ছিল। গত ১০ ফেব্রুয়ারি মো. আলী শাহ জামাল পিতা মো. মোবাস্বের আলী খান ও রাবেয়া খাতুন, বাসা নং ২/১, সড়ক নং ১৫, ১২ সি, মিরপুর থানা-পল্লবী, ঢাকা এর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন। আদালত একই সঙ্গে আদেশে আবেদনকারিদের নাম পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চুড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং পিটিশনারদের লিখিত উপস্থাপনা ৩০-০১-২০২৫ তারিখে (সংযোজন-ডি, ডি-১ এবং ডি-২) অনুযায়ী আইন অনুসারে নিষ্পত্তি করার জন্য এবং পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চুড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগ পাঁচ থেকে আট নং প্রতিপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট বেঞ্চ শুনানী শেষে ১. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সচিবালয়। ২. চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা। ৩. ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা। ৪. সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা। ৫. সভাপতি, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। ৬. সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। ৭. আহ্বায়ক, নির্বাচন কমিশন, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। ৮. রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন, পিরোজপুরকে নির্বাচন ২০২৫-২০২৬ এর চুড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।

এদিকে নির্বাচন স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে পিরোজপুর জেলা আইনজীবীর সকল সদস্যরা।

সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কালাম আকন, আব্দুর রাজ্জাক খান, সাইদুল ইসলাম টিটু, হালিম শরিফ, মোস্তফা কামাল, সৈয়দ সাব্বির আহমেদসহ আইনজীবী সদস্যরা।

বক্তারা বলেন, কতিপয় আইনজীবী সদস্য যারা কোনদিনই পিরোজপুর বারে কোনদিনই প্রাকটিস করে নাই, শুধু মাত্র ভোট দেবার জন্য এখানে ভোটার হয়েছে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য একটি সুন্দর নির্বাচন বাঞ্চাল করার জন্য এই মামলা করেছে। তাদেরকে ধিক্কার জানান বক্তারা।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন হাইকোর্টের নির্দেশে ৩ সপ্তাহের জন্য স্থগিত, নির্বাচন স্থগিতের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫