ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম শ্রীপুরে গ্রেফতার

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম-কে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ রোববার রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

সাবেক এই সংসদ সদস্যের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, মো. চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবতী আইনগত কার্যক্রম চলছে।

জানা গেছে, রোববার রাতে শ্রীপুর থানা পুলিশ ওই এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে গ্রেফতার করে। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন।

স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা শ্রীপুরের ওই বাড়িতে চয়ন ইসলাম অবস্থান করছেন বলে তথ্য পেয়ে শ্রীপুর থানায় জানান। এর পর সেই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অন্যরা উপস্থিত ছিলেন। পুলিশ তাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যায়।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে মো. চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরও মামলা আছে।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম শ্রীপুরে গ্রেফতার

আপডেট : ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫