ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বিপিএম-সেবা বলেছেন, নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি এঁর নির্দেশনায় আজ রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে রাজারবাগস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে তিনি এ কথা বলেন।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বিপিএম-সেবা ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজধানীর ট্রাফিক জ্যাম দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তাই সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে জ্যাম যতো নিয়ন্ত্রণে রাখা যাবে ঢাকা শহর ততো ভালো থাকবে।

তিনি আরও বলেন, পুলিশের ড্রেসরুলস মেনে যথাযথভাবে পোশাক পরিধান করতে হবে এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। ট্রাফিক দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও তিনি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত দিক ও ব্যারাকের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আজকের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবা। মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এবং সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

এসময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার

আপডেট : ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫