ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

জাতীয় পার্টি জেপি’র অফিসের সাইন বোর্ডে কাল রং লেপন ও দুর্বৃত্তদের লুট-পাট

ভান্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি’র অফিসে ব্যাপক লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ করে একদল দুর্বৃত্ত স্থানীয় জেপি’র অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাব পত্র, কম্পিউটার এবং এসি খুলে নিয়ে যায়। এক পর্যায়ে অফিসের সাইন বোর্ডে কাল রং লেপন করে দেয় এ চক্রটি। যাতে বোঝা না যায় যে ওখানে কোন অফিস ছিল। তবে এ ঘটনায় কোন মামলা অথবা সাধারণ ডায়েরী পর্যন্ত করা হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমতির ভবনে প্রায় ৩ যুগ ধরে ওই অফিসটিতে জেপি’র দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া গেলে নিয়মিত ওই অফিসে বসতেন এবং দলীয় সভা-সমাবেশ করতেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ মোকছেদ আলী মানিক বলেন, আমার বাড়িটি এ অফিসের খুব কাছেই। তিনি ওই অফিসের সামনে থেকে যাওয়ার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদলের কিছু লোককে ওই অফিসের সামনে দাড়িয়ে থাকতে দেখেছেন এবং কিছু লোককে ভেতরে ঢুুকতে দেখেছেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, এ ঘটনায় জেপি’র পক্ষ থেকে কোন মামলা অথবা সাধারণ ডায়েরী করা হয়নি। আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা জেপি’র কার্যকরি সভাপতি মো. মাহিবুল হোসেন মাহিম বলেন, আমরা কি করব না করব দলীয় সিদ্ধান্তের পরে বলতে পারব।

জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টি জেপি’র অফিসের সাইন বোর্ডে কাল রং লেপন ও দুর্বৃত্তদের লুট-পাট

আপডেট : ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫