ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

নিখোঁজের চার দিন পর বাগেরহাটে মিলল নারীর মরদেহ

ফাইল ছবি

বাগেরহাটে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে সুরাইয়া শারমিন (৩১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুরাইয়া শারমিন নড়াইল জেলার সদর উপজেলার আলতাফপুর গ্রামের প্রয়াত আব্দুল কমির মোল্লার মেয়ে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য ছলেমান শেখের বাড়ির পেছনের পুকুর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সুরাইয়াকে শ্বাসরোধে হত্যা করে শরীরে ইট বেঁধে তার মরদেহটি পুকুরে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে।

এই হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর।

এর আগে গত শুক্রবার বিকেলে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত শুক্রবার নড়াইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

নিখোঁজের চার দিন পর বাগেরহাটে মিলল নারীর মরদেহ

আপডেট : ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫