মুন্সীগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তন্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার,
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাঃ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হায়দার আলী খান।
কৃষক দলের সাঃ সম্পাদক রবিউল শেখের
সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকদলের আহ্বায়ক শেখ শাহ আলম, সদস্য সচিব শেখ অরুন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পার্থ, সদস্য অনিক ইসলাম অভি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ রনি, জাসাসের আহ্বায়ক শফিউল আলম খান আজম, তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়, সাঃ সম্পাদক আরিফুল হক মনু কাজী, পাটাভোগ বিএনপির সভাপতি সিরাজ তালুকদার, রাঢ়ীখালের সভাপতি শহিদুল ইসলাম কাড়াল,শ্যাসিদ্ধি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ হান্নান, সাঃ সম্পাদক আওলাদ হোসেনসহ ইউনিয়নের প্রান্তিক কৃষকবৃন্দ।

মো. সুমন আহমেদ (শ্রীনগর-মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ 









