ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

৫ মামলার আসামি, মিরপুর এলাকার পেশাদার ছিনতাইকারী রাজুকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে পাঁচটি মামলার আসামি, মিরপুর এলাকার পেশাদার ছিনতাইকারী শাহনেওয়াজ ওরফে রাজু (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাত আনুমানিক ৮টায় মিরপুর- ১০নং গোল চত্বরে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকাকালীন এক নারীর ভ্যানিটি ছিনতাই করার সময় স্থানীয় জনসাধারনের সহযোগিতায় মোঃ রাকিবুল ও মোঃ সাকিবকে গ্রেফতার করেছিল মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় ২২ জানুয়ারি মিরপুর মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছিল। পরবর্তীতে মোঃ মিঠু নামে আরো একজন ছিতাইকারীকে উক্ত ঘটনায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। আর গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহনেওয়াজকে সনি সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।

রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত শাহনেওয়াজের বিরুদ্ধে ডিএমপির শাহআলী, দারুস সালাম ও ভাষানটেক থানায় ছিনতাই ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

৫ মামলার আসামি, মিরপুর এলাকার পেশাদার ছিনতাইকারী রাজুকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

আপডেট : ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫