ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

ভান্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসির গণপিটুনীতে এক ব্যক্তি নিহত

পিরোজপুরেরর ভান্ডরিয়ায় চোর সন্দেহে গ্রামবাসির গণপিটুনীতে সেলিম শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত তিনটার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়ানের পশারিবুনিয়া গ্রামের সড়কের ওপর এ ঘটনা ঘটেছে। নিহত সেলিম শাহ (৫০) ওই গ্রামের মৃত দৌলাত শাহ এর ছেলে।

পুলিশ রোববার (২৬ জানুয়ারি) সকালে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে।

নিহত সেলিম শাহ’র স্ত্রী শাহানুর বেগম দাবি করেন, শনিবার দিনগত রাত ১১টার দিকে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পান তার স্বামীকে গ্রামবাসি পিটিয়ে মেরে ফেলেছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজ এ বসত ঘরের সিদ কেটে দুই চোর প্রবেশ করে। চোরেরা নগদ ৩০ হাজার টাকা দুইটি স্বর্ণের চেইন ও একটি রূপার চেইন নিয়ে যায়। এসময় গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতবিশেীরা টের পেয়ে গ্রামবাসিকে মোবাইল ফোনে খবর দিলে গ্রামবাসি এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করে। এসময় সেলিম শাহ গ্রামবাসির হাতে আটক হলে অপর চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ক্ষিপ্ত গ্রামবাসি আটককৃত সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনী দিলে রাত তিনটার দিকে সে ঘটনাস্থলে মারা যায়।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

ভান্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসির গণপিটুনীতে এক ব্যক্তি নিহত

আপডেট : ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫