ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে?

কামরাঙ্গীরচরে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ: সার্বিক সহযোগিতায় ডিএমপির লালবাগ বিভাগ

রাজধানীর কামরাঙ্গীরচরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ ও সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসকল পলিথিন কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অপেক্ষা করে কামরাঙ্গীরচর এলাকায় কতিপয় অসাধু কারখানা মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলো। কামরাঙ্গীরচরের এসকল অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে আজ পরিবেশ অধিদপ্তরের ততত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অভিযানে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় দুটি ও মাদবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়। এ সময় ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম-বার এর তত্বাবধানে ভ্রাম্যমান আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষার্থে দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্রিফিং প্রদান করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালবাগ বিভাগের লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ

কামরাঙ্গীরচরে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ: সার্বিক সহযোগিতায় ডিএমপির লালবাগ বিভাগ

আপডেট : ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫