ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫ শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম, বাল্য মসজিদের ইমাম কামরুল ইসলাম, আলতাফ হোসেন, বুমবু , ইউপি সদস্য ওবাইদুর রহমান, ইউপি সদস্য আবুবক্কর, শাহনাজ বেগমপ্রমুখ।

বক্তারা অবিলম্বে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি (শুক্রবার) রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন আদিবাসী ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় এবং তাকে মারধর করেছে বলে তার পরিবার দাবি করেছে। এ ঘটনায় ৪ জানুয়ারি (শনিবার) রাতে চেয়ারম্যান ও তার ভাইসহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫