ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

অব্যাহতি পাওয়া সেই এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া দুই শতাধিক এসআই।

আজ রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের পশ্চিম পাশের গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।

গত তিন মাসে চার দফায় এসব ব্যবস্থা নেওয়া হয়। সবশেষ ব্যবস্থা নেওয়া হয় গেল ১ জানুয়ারি, সেদিন আটজনকে অব্যাহতি দেওয়া হয় প্রশিক্ষণ মাঠে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে।

এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত বলেন, আমাদের বিনা অপরাধে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখনও আমরা জানতে পারিনি আমাদের অপরাধ কী। শৃঙ্খলা ভঙ্গের দায় দেখিয়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত আরও বলেন, আমাদের এখন চাকরির বয়স শেষ। এ সময় চাকরি না থাকলে মানবেতর জীবন কাটাতে হবে। তাই সব অব্যাহতি প্রাপ্তদের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি।

অব্যাহতিপ্রাপ্ত অন্য একজন বলেন, আমি পুলিশে ৩ বার ভাইভা দিয়ে চাকরি করার সুযোগ পেয়েছি। এখন সময় দেশের জন্য কাজ করা, পরিবারের পাশে থাকার। সবাই আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে। এখন একটা দাবি অব্যাহতি প্রাপ্তদের পুনর্বহাল।

আমাদের যে শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা কোনো গুরুতর অপরাধ নয়। এর জন্য একাডেমিতে শাস্তির বিধান আছে। তাই বলে অব্যাহতি মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে আহ্বান করব দ্রুত আমাদের চাকরিতে পুনর্বহাল করার

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘সকাল ১০টার দিকে দুই-আড়াইশত অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সচিবালয়ের উল্টোপার্শের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। ’

জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

অব্যাহতি পাওয়া সেই এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

আপডেট : ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫