ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত হলো- সাজিদুল হক (২৭)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) রাত ১০:৫০ মি. দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, তিনজন মাদক কারবারি গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে রাস্তার উপর গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের পিপিএম এর নেতৃত্বে টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাজহারুল ইসলাম সহ একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সাজিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় অপর দুজন সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারের সময় সাজিদুলের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাজিদুল পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করছে। সাজিদুল দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল

আপডেট : ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫