ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

৩৯৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

রাজধানীর মালিবাগ রেলগেট ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো: আলফু মিয়া (৫৯) ও মো: বনি আমিন (৩৮)।

রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) রাত ১০:৩০ টায় মালিবাগ রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে মো: বনি আমিনকে ফেনসিডিলসহ গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অন্যদিকে রাত ১০:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো: আলফু মিয়াকে গাঁজাসহ গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, একজন মাদক ব্যবসায়ী মালিবাগ রেলগেট এলাকায় বিপুল পরিমাণ ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে বনি আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯০ হাজার টাকা।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে আরো জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, একজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ফেনী থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসে গাঁজাসহ আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর রায়ের বাজার এলাকার মেসার্স আকাশ ডোর অ্যান্ড ফার্নিচার কারখানার পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি পরিচালানা করে মিরপুর গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিম। চেকপোস্ট পরিচালনাকালে শান্তি পরিবহন নামে একটি বাস তল্লাশী করে মো: আলফু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থাকা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ হতে আট কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহ্নত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

৩৯৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

আপডেট : ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪