ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি করতে আসা ৩ জনের আত্মসমর্পণ

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ডাকাত দল আত্মসমর্পণ করে। এসময় তাদের কাছে থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী। ফলে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় জিম্মি সবাই মুক্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান। তিনি বলেন সাড়ে পাঁচটার দিকে ডাকাত দলেন ৩জন আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর সকল ডাকাতকে গাড়িতে করে নিয়ে গেছে যৌথ বাহিনী। তবে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিন ডাকাত তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এদের মধ্যে দুজনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করছি আমরা।

আইনশৃঙ্খলাবাহিনী জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এসময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকসহ অন্তত ১৫ জন জিম্মি ছিলেন।

এরপর পুলিশ, র‍্যাব সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সদস্যরা ব্যাংকের ওই শাখাটিতে অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত দলের সদস্যদের সঙ্গে পুলিশ বার বার সমঝোতার চেষ্টা করলেও কোনো ভাবেই রাজি হচ্ছিলো না ডাকাত দল। পরে আইন শৃঙ্খলাবাহিনীর সাড়ে তিন ঘন্টার অভিযানের পর ডাকাত দল আত্বসমর্পস করতে বাধ্য হয়। জিম্মিদের কেউ হতাহত হয়নি।

এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ডাকাত দলের সদস্যরা দুটি দাবি করেছে, প্রথমটি হচ্ছে লুটকৃত ১৫ লক্ষ টাকা তারা নিতে চায়, দ্বিতীয়ত তাদেরকে নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে।

জনপ্রিয়

জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি করতে আসা ৩ জনের আত্মসমর্পণ

আপডেট : ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪