ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ সাজার শেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বাগেরহাটে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক ২ ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ

নির্বাচন প্রশ্নে উপদেষ্টাদের অস্বস্তি জন আকাঙ্খাবিরোধী: তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ফাইল ছবি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে তা জানার অধিকার জনগণের আছে। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে, লাগামহীন মূল্যের কারণে মানুষ নাজেহাল। তাই সংস্কার আগে না সংসার আগে, এই প্রশ্নটি মানুষের কাছে মুখ্য হয়ে উঠতে পারে। সংস্কারে বিলম্ব যেন মানুষকে কষ্ট না দেয় সেই পথে এগোনো প্রয়োজন।

রবিবার (১৫ ডিসেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি মনে করি জবাবদিহিমূলক সংসদ কার্যকর থাকলে দেশে সুশাসন থাকবে। কেউ স্বৈরাচার হতে চাইলে কোনো বিধান তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই রাষ্ট্র ফ্যাসিস্টমুক্ত রাখতে চাইলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা যায়, তবে তা জনআকাঙ্ক্ষাবিরোধী। এটা জাতির জন্য বড় চিন্তার বিষয়।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করবে বলে প্রত্যাশা করি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের ভাবতে হবে।

তিনি বলেন, সব নেতাকর্মীদের বলতে চাই নির্বাচনী যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী জনগণ। তাই জনগণকে সঙ্গে রাখুন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ৩১ দফায় নির্বাচন ব্যবস্থা নিয়ে সব সংস্কার দিয়েছে। তাই সব ষড়যন্ত্র মোকাবেলায় অতি দ্রুত নির্বাচন দেওয়াই হলো সরকারে মূল কাজ।

জনপ্রিয়

কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা

নির্বাচন প্রশ্নে উপদেষ্টাদের অস্বস্তি জন আকাঙ্খাবিরোধী: তারেক

আপডেট : ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪