ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ ৪ জন রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীসহ ৪ জনকে ২ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলফাত আরা কাজল, এআইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মী হাসান ইমান শোভন।

আজ রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তারেক মোহাম্মদ মাসুম ৪ জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেয়।

রিমান্ড আবেদনে বলা হয়, ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামিরা একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। আটককৃত আসামিরা এই মামলার ঘটনার সঙ্গে জড়িত মর্মে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করার পরও তাদের মিছিল করার উদ্দেশ্যে, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য কি কি ষড়যন্ত্র করছে, কোথায় কোথায় তাদের আরও মিছিল করার সম্ভবনা আছে, তাদের অর্থের যোগানদাতা, কোথায় থেকে জনবল সংগ্রহ করা হয়, তাদের ব্যবহৃত ব্যানার উদ্ধার, অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামি অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ, অবস্থান নির্ণয় ও গ্রেপ্তার করা, মামলার মূল রহস্য উদঘাটন করার লক্ষ্যে তাদের ব্যাপক ও গভীরভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ ৪ জন রিমান্ডে

আপডেট : ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪