বাংলাদেশ কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে কান্দিরপাড় পূবালী চত্বর সামনে থেকে কুমিল্লা মহানগরের কৃষক দলের আহ্বায়ক কে এম শাহিনুর হোসেন ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক মোস্তফা জামানের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা জেলার বিএনপি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েতুল্লাহ খোকন, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের সদস্য হাজী মামুন, কুমিল্লা মহানগর কৃষকদলের সদস্য সচিব মোঃ ইকরাম হোসেন তাজ, কুমিল্লা জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক হাজী সেলিম, কুমিল্লা জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ, ভারপ্রাপ্ত সম্পাদক লিটন, ফয়েজ আহমেদ, নাঈমসহ উপজেলার নেতা-কর্মীরা।

মোঃ আনজার শাহ 









