ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

ড. কামালকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কমিটি ঘোষণা

গণফোরামের ১৫১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি ও মোস্তফা মোহসীনকে (মন্টু) সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন মো. মিজানুর রহমান। আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জুলাই-আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই’ এই স্লোগানকে সামনে রেখে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে আসা দলটির ২ হাজার ২৫০ জন প্রতিনিধি অংশ নেন।

সকাল ১০টায় গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলরের উদ্বোধন করেন জুলাই–আগস্টের আন্দোলনে শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

উদ্বোধনী অধিবেশনের পর বেলা ৩ টায় কাউন্সিল অধিবেশন মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনে উত্থাপিত সাংগঠনিক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব ও অর্থবিষয়ক প্রস্তাবের ওপর বিভিন্ন জেলা ও উপজেলা নেতারা আলোচনা করেন। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়। নির্বাচনী কমিটি সর্বসম্মতিক্রমে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীনকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট গণফোরামের আংশিক কমিটি ঘোষণা করে।

নতুন কমিটির মধ্যে সভাপতি পরিষদের সদস্যরা হলেন- এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, ফজলুল হক সরকার, সেলিম আকবর, সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, নিলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, কাজী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আলী বাদল।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন শাহ নূরুজ্জামান। সম্পাদক পরিষদের সদস্যরা হলেন- আয়ুব খান ফারুক, মো.ইয়াছিন, লতিফুল বারী, রফিকুল ইসলাম, মুহাম্মদ রওশন ইয়াজদানী, এ কে এম রায়হান উদ্দিন, আলীনূর খান, শরীফুল ইসলাম, নাজমুল ইসলাম, মামুনূর রশিদ, মির্জা হাসান মুহাম্মদ উল্লাহ, আব্দুল হামিদ মিয়া, বিশ্বজিৎ গাঙ্গুলী, মোশারফ হোসেন তালুকদার, তাজুল ইসলাম, রনজিদ সিকদার, আজিজুর রহমান ভূঁইয়া, সানজিদ রহমান, আজাদ হোসেন, বকুল ইমাম, মোমেনা আহমেদ, খনিয়া খানম, আশরাফুল ইসলাম, তৌফিকুল ইসলাম, মো. আলী লাল, সাইফুল ইসলাম, মজিবুর রহমান, মাহফুজুর রহমান ও ফারুক হোসেন।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

ড. কামালকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কমিটি ঘোষণা

আপডেট : ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪